খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল সমিতির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে এক আলোচনা সভা এবং ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৪টায় নগরীর ডালমিল মোড়স্থ হক নার্সিংহোমের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন সমিতির ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মোঃ ফিরোজ আলম খান। নির্ধারিত আলোচক ছিলেন ডিস্ট্রিক্ট আনসার  এডজুটেন্ট (অবঃ) বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এড. মুফতি শহীদুল ইসলাম এবং খুলনা কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম। 
সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সাবেক প¬্যানিং অফিসার ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, মোঃ হুমায়ুন কবীর বালি, আব্দুস সালাম মোল­¬া, হুমায়ুন কবীর খান, প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম, নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, এড. আল আমিন রাকিব, মজিবর রহমান বাবুল, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, সরদার মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম ও কাজী জাহিদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ