খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

খুবিতে হিট প্রকল্পের আওতায় ২য় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ এন্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় এ ট্রেনিং আয়োজন করা হয়।
(বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। দ্বিতীয় দিনের ট্রেনিং প্রোগ্রামে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপি¬নের ’২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ