খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মাতৃভাষা দিবস উপলক্ষে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


আগামী ২১ ফেব্র“য়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- একুশের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কালোব্যাজ ধারণ ও পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বিকাল ৪টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ মাগরিব মসজিদে দোয়া ও ইফতার মাহফিল এবং সুবিধাজনক সময়ে মন্দিরে প্রার্থনা আয়োজন। কর্মসূচিতে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে অংশগ্রহণের আহŸান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ