খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেইউজের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্র“য়ারি খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দিবেদন। ২১ ফেব্র“য়ারি (শনিবার) বেলা ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি মোঃ সাঈদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ