খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে খুবি এনটিএ’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


গত ১২ ফেব্র“য়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি’র ১৭ বছরের সংগ্রামকে ম্যান্ডেট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছে। এরই মধ্যদিয়ে বিএনপি’র চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ১৭ ফেব্র“য়ারি শপথ গ্রহণ করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিষ্ট টিচার্স এসোসিয়েশনের (এনটিএ) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রীসভার সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এনটিএ’র সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের এই পরিবর্তনমুখী সময়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব জাতির সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা প্রত্যাশা করি, নতুন মন্ত্রিসভা দেশের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে দেশের শিক্ষক সমাজ বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশিত গুরুত্ব পায়নি। আমরা আশা করি, নতুন সরকার উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণমানুষের প্রত্যাশার প্রতিফলনের মাধ্যমে গঠিত এই নতুন সরকার দেশের জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দেশ বিনির্মাণে সফলতা কামনা করছি।
 

প্রিন্ট

আরও সংবাদ