খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মন্ত্রী পরিষদে খুলনার প্রতিনিধিত্ব না থাকায় খুলনাবাসীর উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দর নগরী হওয়া সত্তে¡ও সকল ক্ষেত্রে অতীতে বার বার  উপেক্ষিত বঞ্চিত হলেও এবার মানুষ আশায় বুক বেধে ছিল যে তৃতীয় বিভাগীয় শহর হিসাবে খুলনায় গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব থাকবে বর্তমান মন্ত্রী সভায়। বর্তমান সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় খুলনার মানুষের প্রত্যাশায় ও অনেক বেশি। কিন্ত সেই খুলনা বৈষম্যের শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন.অবশ্য নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ সরকারের বর্তমান নতুন প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে ফলে খুলনায় যেমন উন্নয়ন হবে. তেমনই খুলনার প্রতিনিধি মন্ত্রী সভায় অন্তর্ভুক্তির হবে দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, এড. কাজী আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, জিএম মহিউদ্দিন নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক শেখ মোহাম্মদ আলী, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, সৈয়দ বদিউজ্জামান, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ