খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেনাপোলে ভেজাল গুড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


যশোরের বেনাপোল বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় ভেজাল গুড় বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে শার্শার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বেনাপোল বাজারে একজন ভেজাল গুড় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
এরপর বিভিন্ন ফলের দোকান, পাকা কলার দোকান, খেজুরের দোকান ও মুদিখানা সহ বেশকিছু প্রতিষ্ঠানে গিয়ে ভেজাল পন্য বিক্রি না করতে এবং রমজান মাসকে উপলক্ষ করে যেন অতিরিক্ত দামে মালামাল বিক্রি না করতে ব্যবসায়ীদেরকে বলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর জামায়াতের সভাপতি রেজাউল ইসলাম, বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেবসহ আরো অনেকে।

প্রিন্ট

আরও সংবাদ