খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নড়াইলে বিভিন্ন অভিযোগে ৪৭ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


নড়াইলে ইফতারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের প্রধান ব্যবসাকেন্দ্র রুপগঞ্জ বাজারের মুচিপোল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইফতারি তৈরীতে পোড়া তেল, মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরির অভিযোগে নড়াইল মিষ্টান্ন ভান্ডার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তর নড়াইলের কর্মকর্তা আদ্দা আন সিনা, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমান মোল্যাসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন বলেন পবিত্র রমজান মাসে যাতে অসাধু ব্যাবসায়ীরা পোড়া তেল, মেয়াদ উত্তীর্ণ, বাসি খাবার পরিবেশন না করতে পারে এবং জেলায় নিরাপদ খাদ্য পরিবেশ ইফতারি নিশ্চিত করার জন্য একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।       
এর আগে সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না থাকা, মোড়কজাত বিধি অমান্যসহ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় অপরাধ করায় ফিরোজ ফল ভান্ডারে ৫ হাজার, আলম ফল ভান্ডারে ১ হাজার এবং আমির সবজি ভান্ডারে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে অভিযানে ক্যাব নড়াইলের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক বলেন পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকে সে কারনে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। নিয়মিত এই তদারকি কার্যক্রম অব্যহত থাকবে। 

প্রিন্ট

আরও সংবাদ