খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

মোরেলগঞ্জের প্রবীন বিএনপি নেতা সেলিম মিয়া আর নেই

মোরেলগঞ্জ প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জের প্রবীণ রাজনীতিক খাউলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ মোঃ সেলিম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। 
বহু প্রতিষ্ঠান ও স্থাপনার প্রতিষ্ঠাতা বিএনপির ত্যাগী নেতা সেলিম মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপি’র নমিনি সোমনাথ দে, জেলা বিএনপি’র সদস্য মনিরুল হক ফরাজী, আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক এড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খাউলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 
বৃহস্পতিবার আসর নামাজ বাদ সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে কুমারখালী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।  

প্রিন্ট

আরও সংবাদ