খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

খুবিতে ‘ফিডব্যাক ফর একাডেমিক প্রোগ্রাম সেলফ-এ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে ‘ফিডব্যাক ফর একাডেমিক প্রোগ্রাম সেলফ-এ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্ল¬াহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিচিং অ্যাসিস্ট্যান্ট অন্বেষা সায়ানী। কর্মশালায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, গবেষণার সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ