খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

পাঠচক্রের সদস্যদের নিয়ে নগর ছাত্রশিবিরের ইফতার

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


পবিত্র রমাদানের প্রথম দিনে পাঠচক্রের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল করেছে মহানগর ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মলি¬ক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ ও সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ