খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ফুলতলায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ সাধারণ সম্পাদক প্রিন্সের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স (৪৫) বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গাড়াখোলা গ্রামের শেখ রওশন আলীর পুত্র। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রিন্স  ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল (নং-খুলনা-ল-১১-১৪৩৯) যোগে তার দামোদর পূর্বপাড়া গ্রামস্থ বাড়ি ফিরছিলেন। খুলনা-যশোর মহাসড়কের বিদ্যুৎ অফিস পার হয়ে বাড়ির রাস্তায় টার্ণ নেয়ার সাথে সাথেই যশোরগামী ট্রাক (অজ্ঞাত) এর ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বিকেল ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে। 
 

প্রিন্ট

আরও সংবাদ