খুলনা | শুক্রবার | ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭ ফাল্গুন ১৪৩২

ভাষা দিবসে নগর বিএনপি’র কর্মসূচি

পুষ্পার্ঘ্য অর্পণ আজ রাতে, কাল আলোচনা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৮ এ.এম | ২০ ফেব্রুয়ারী ২০২৬


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, একুশে ফেব্র“য়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এই চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি সকল নেতাকর্মীকে কর্মসূচি সফল করার আহŸান জানান। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। একুশের কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে একুশের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তারা সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহŸান জানান।
আলোচনা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ২০ ফেব্র“য়ারি রাত সাড়ে ১০টার মধ্যে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি। রাত ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। ২১ ফেব্র“য়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরীর সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একইদিন বাদ জোহর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৫ রমজানের মধ্যে মহানগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্নের সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, শেখ সাদী, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. শেখ মোহাম্মদ আলী, থানা সাধারণ সম্পাদক মোলল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা দলের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, তাঁতী দলের আহবায়ক আবু সাঈদ শেখ, ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আবু নাঈম কাজী, শ্রমিক দলের আহবায়ক মো. মজিবর রহমান, মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম, জাসাসের সদস্য সচিব কে এম এ জলিল, কৃষক দলের সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ, শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি, আঞ্চলিক শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর তালুকদার, থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, মোঃ নাসির উদ্দিন, মতলেবুর রহমান মিতুল, নুরুল হুদা পলাশ ও সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ