খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

সরকারি বিএল কলেজের আট প্রাক্তন শিক্ষার্থী এবার যাচ্ছেন সংসদে

আল মাহমুদ প্রিন্স |
০১:২৬ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজের আট জন প্রাক্তন শিক্ষার্থী এবার যাচ্ছেন সংসদে। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সরকারি বিএল কলেজের আট জন প্রাক্তন ছাত্র খুলনা বিভাগের বিভিন্ন জেলার আটটি সংসদীয় আসন থেকে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। এটি শত বছরের অধিক বয়সী ঐতিহ্যবাহী সরকারি বিএল বিশ্ববিদ্যালয় তথা খুলনাবাসীর জন্য একটি গর্বের বিষয়। 
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকার বাসিন্দা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র। খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। 
খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য, রূপসা উপজেলার আইচগাতি গ্রামের বাসিন্দা আজিজুল বারী হেলাল সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র। তিনি ২০০৩-২০০৪ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক। খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। 
খুলনা-৫ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগর লবি সরকারি বিএল কলেজের প্রাক্তন ছাত্র। তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে খুলনা-২ এর সাংসদ ছিলেন। তিনি ২০০১ থেকে পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন। খুলনা-৫ আসনে আলি আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সরকারি বিএল কলেজের প্রাক্তন ছাত্র জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন। ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। দীর্ঘ ১৮ বছর পরে এই বরিশাল ১ আসনটি আবার ফিরে পেল বিএনপি। 
খুলনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সরকারি বিএল কলেজের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর হোসাইন হেলাল। জামায়াতের প্রার্থী মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। 
নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সরকারি বিএল বিশ^বিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র বিশ্বাস জাহাঙ্গীর আলম। নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও সরকারি বিএল বিশ^বিদ্যালয় কলেজের প্রাক্তন আতাউর রহমান। নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু এক লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 
সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও সরকারি বিএল বিশ^বিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র জিএম নজরুল ইসলাম এবার সংসদে যাচ্ছেন। জি এম নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র মোঃ মনিরুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।

প্রিন্ট

আরও সংবাদ