খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। 
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্র“য়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ৭২ কিলোমিটার। রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাড়িঘর ধসে পড়ার শঙ্কায় কাবুলের অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। 
প্রসঙ্গত, আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালার এমন এলাকায় অবস্থিত, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
২০২৫ সালের ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে ৬ দশমিক ০ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ২০০ জনের বেশি মানুষ, যা সা¤প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। এরআগে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত হন, ধসে পড়ে ৬৩ হাজারেরও বেশি ঘরবাড়ি।
সূত্র: রয়টার্স

প্রিন্ট

আরও সংবাদ