খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ : ত্রাণমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৪২ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে দেশের ৮টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার লালমনিরহাট সফরকালে গোকুণ্ডা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী হওয়ার পর এটিই ছিল নিজ জেলায় তার প্রথম সফর।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১৮০ দিনের বিশেষ প্যাকেজ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় একাধিক বৈঠক হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হতদরিদ্রদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সবাইকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় আনা হবে।
রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইফতার ও সেহরিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঘরমুখো মানুষের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও উলে­খ করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, খাল খনন ও সংস্কারে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছর ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ