খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

নগর ও জেলা বিএনপি’র আলোচনা ও দোয়া মাহফিল আজ জোহরবাদ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শনিবার বাদ জোহর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরীর সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। প্রথম দিনে শুক্রবার রাত সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মী-সমর্থকরা উপস্থিতি হয়ে রাত ১২টা ০১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের অংশ নিতে আহŸান জানিয়েছেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। 
 

প্রিন্ট

আরও সংবাদ