খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, অবৈধ সিন্ডিকেট-মজুদ-কৃত্রিম সংকট প্রতিহত করতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।
নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সরদার আবু তাহের, এইচ এম আলাউদ্দিন, এস এম চন্দন, এড. এসএম মনিরুজ্জামান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সরদার বাদশা, হুসাইন মাহমুদ বাচ্চু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শাহীন হাওলাদার, মোসলেহ উদ্দিন তুহিন, এস কে রানা আহমেদ প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ