খুলনা | শনিবার | ২১ ফেব্রুয়ারী ২০২৬ | ৮ ফাল্গুন ১৪৩২

হরিণটানা থানা জামায়াতের ইফতারে এড. হেলাল

খুলনাতে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী মাদক কারবারি দুর্নীতি চলবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


নগর জামায়াতে সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, খুলনা হলো বঞ্চিত-অবহেলিত এলাকা। এই এলাকাকে নিরাপদ ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। খুলনাতে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, মাদক কারবারি, দুর্নীতি চলবে না।
গতকাল শুক্রবার জিরোপয়েন্টে হরিণটানা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।    
হরিণটানা থানা আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে সেক্রেটারি এড. ব ম মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। অন্যান্যের মধ্যে মহানগরী অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, হরিণটানা থানা সহকারী সেক্রেটারি জি এম সেলিম বাহার, থানা কর্মপরিষদ সদস্য সাফায়েত হোসেন লিখন, এমরান হুসাইন, ডাঃ ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হরিণটানা থানা সভাপতি জিএম হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল­াহর দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ