খুলনা | রবিবার | ২২ ফেব্রুয়ারী ২০২৬ | ৯ ফাল্গুন ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি |
০৩:৫৬ পি.এম | ২১ ফেব্রুয়ারী ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মহানগরীর শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন কমিটির আহবায়ক শেখ মাহরুফুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন সানভি, আইকিউএসি'র পরিচালক,মো: আনিসুর রহমান, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সোনাডাঙ্গা মোড়স্থ প্রশাসনিক ভবনে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ কে যথাযথ সম্মান জানানো হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে।

প্রিন্ট

আরও সংবাদ