খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমান, হাসপাতালে ভর্তি

খবর প্রতিবেদন |
১২:৪৭ পি.এম | ২২ ফেব্রুয়ারী ২০২৬

 

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ওই পোস্টে সেলিমা রহমানের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সেলিমা রহমান ২০০১-২০০৬ পর্যন্ত তৎকালীন বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছে সেলিমা রহমান। বেশ কয়েকবার তাকে কারাবরণও করতে হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ