খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

শ্রমিক ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে এমপি রকিবুল ইসলাম বকুলের সহায়তা

খবর বিজ্ঞপ্তি |
১০:২৮ পি.এম | ২২ ফেব্রুয়ারী ২০২৬

 

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল অসহায় শ্রমিক ইয়াসিন বাহাদুরের গুরুতর অসুস্থ স্ত্রী শারমিন আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন।

দীর্ঘ ১১ বছর ধরে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শারমিন আক্তারের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ইয়াসিন তার জায়গা-জমি ও ব্যবসা-প্রতিষ্ঠান হারিয়েছেন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় শারমিনের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে মুখের দাঁত  এবং হার্ট ও কিডনিসহ বিভিন্ন অঙ্গ জটিল অবস্থায় রয়েছে। চিকিৎসক দ্রুত রেটিনা সার্জারির পরামর্শ দিয়েছেন।

খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার বিষয়টি জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ান এবং বিষয়টি সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে অবহিত করেন। এমপির পরামর্শে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ডের হাউজিং কে লাইনে অবস্থিত ইয়াসিনের বাসায় গিয়ে শারমিনের চিকিৎসার জন্য এমপি বকুলের পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেন সুমন হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন কেসিসির ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিন শেখ, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য মোল্লাহ এলিনুল হক এলিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমরান রনি শরিফ, যুবদল নেতা মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ ফারুক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ