খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২

সমুদ্র বন্দর পরিদশনকালে নৌপরিবহন মন্ত্রী

মোংলা বন্দরকে ব্যবসায়ী বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার

মোংলা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬


নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের বিদ্যমান সম্ভাবনা ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরকে আরও গতিশীল ও উন্নত করার পরিকল্পনা করছে বর্তমান সরকার। সম্ভাবনাময় এ বন্দরকে আরো গতি বাড়িয়ে ব্যবসায়ীদের আকৃষ্ট করতে পারলেই এ বন্দর ব্যবহারে আগ্রহ বাড়বে। সে জন্য অন্য বন্দরের তুলনায় এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা, অবকাঠামো ও পণ্য পরিবহনে নৌপথ, সড়ক পথ ও রেলপথ সংযোগ করা হয়েছে। এ সকল সুবিধাদি আরো একটু বৃদ্ধি করলে দেশে পরিবেশ বান্ধ ও আধুনিক বন্দরে রুপান্তিত হবে এবং বিশে^র কাছে এর পরিচিত লাভ করবে। 
নতুন সরকার মন্ত্রী পরিষদ গঠনের পর এই প্রথম মোংলা বন্দর পরিদর্শনকালে নব নিযুক্ত সড়ক পরিবহন, সেতু রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা বলেন। মন্ত্রী হওয়ার পর মোংলা সমুদ্র বন্দর পরিদর্শনে এসে মন্ত্রী আরো বলেন, মোংলা বন্দরে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ীদের এই বন্দরের প্রতি আকৃষ্ট করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও উন্নয়নমূলক কাজ করতে হবে। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও বেশি এই বন্দর ব্যবহারে আগ্রহী হবেন।
মন্ত্রী বিশেষ ভাবে উল্লে¬খ করেন, চট্টগ্রাম বন্দরের চেয়ে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কম হওয়ায় তৈরি পোশাক (গার্মেন্টস) পণ্যসহ শহর থেকে বিভিন্ন মালামাল এ বন্দর দিয়ে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাবসায়ীদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রথমে মোংলা বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম বৃদ্ধি, চলমান ও নতুন প্রকল্প ও বন্দরের অবকাঠামোসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নৌপারবহন মন্ত্রীর সাথে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিহন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান, কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার-(সদস্য হারবার ও মেরিন) বন্দরের পরিচালক প্রশাসন কাজী আবেদ হোসেন, মোংলা পোর্ট পৌর সভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী সহ বন্দর, সড়ক, জনপথ এবং রেল পথ বিভাগের উর্ধতন কর্মকর্তারা ও সংশ্লি¬ষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 
পরিদর্শনকালে বন্দরের ম্যানেজার ট্রাফিক মোঃ মোস্তফা কামাল বন্দরের স্থাপনা উন্নয়ন, জেটি বর্ধিতকরণ, নতুন ইয়ার্ড নির্মাণ এবং গাড়ি পার্কিং এরিয়া স¤প্রসারণসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ