খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খবর ডেস্ক |
০১:২৪ এ.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খুলনায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
খুলনা বিশ^বিদ্যালয় : দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে প্রশাসনিক ভবন থেকে প্রভাতফেরী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। সকালে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং উপ-উপাচার্য কালো পতাকা উত্তোলন করেন। এ সময় ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা) প্রফেসর মোঃ আব্দুল মান্নান।
দিবস উদ্যাপন কমিটির আহŸায়ক এবং জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আজমল হুদা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের মোঃ রেজোয়ানুল হক রাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক কানিজ ফাতেমা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ পালিত হয়েছে। মাতৃভাষার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করে। একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম এ রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহীদ স্মৃতি হল, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী সমিতি, ওকেএস, কেবিইসি, ট্রাই, কুয়েট রেডিও, কুয়েট থিয়েটার, ধ্র“পদী, আবৃতি সংগঠন “অ”, কল্পপট, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, কুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ২১ ফেব্রæয়ারি সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ প্রধান ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম¥দ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ‚ঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি এম ইকরামুল হক। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম¥দ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ‚ঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ ওমর ফারুক। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মাতৃভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার আহŸান জানান। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : সকাল ১০টায় নগরীর শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্যাপন কমিটির আহবায়ক শেখ মাহরুফুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, প্রক্টর শাকীল আহমদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন সানভি, আইকিউএসি’র পরিচালক, মোঃ আনিসুর রহমান, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরআগে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সোনাডাঙ্গা মোড়স্থ প্রশাসনিক ভবনে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ কে যথাযথ সম্মান জানানো হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে।
কেসিসি : খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেসিসি প্রশাসক মোঃ মোখতার আহমেদ কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর শহীদ হাদিস পার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  এছাড়া সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, প্রশাসকের বাস ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবনসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়। 
সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  কেসিসি’র সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম। 
এমইউজে খুলনা : শনিবার বেলা ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম। সভা পরিচালনা করেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর । সভায় বক্তৃতা করেন এমইউজে খুলনার সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,  নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ হাসান, সদস্য মোঃ আমিরুল ইসলাম, শেখ শামসুদ্দীন দোহা ও মোঃ রাসেল ইসলাম গাজী। এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, সদস্য সেলিম গাজী, কামাল হোসেন, মোঃ আবুল হাসান চৌধুরী, মোঃ মোজাহিদুর রহমান, এমএ আজিম, মাসুম বিল­াহ ইমরান ও মোঃ শাহ আলম প্রমুখ। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এমইউজে খুলনার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সদস্য এইচ এম আলাউদ্দিন, রফিউল ইসলাম টুটুল, মোঃ মিজানুর রহমান মিলটন, আবুল হাসান শেখ, আবুল বাশার, শেখ শামসুদ্দীন দোহা, মোঃ আবুল হাসান চৌধুরী, উম্মে উমামা, শাহ আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি : ভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। রাত ১২টা ১ মিনিটে নগরীর শহীদ হাদিস পার্কে শহীদ বেদিতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দরা ভাষা আন্দোলনের চেতনা বুকে ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কেইউজে : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে শহীদ মিনারে পুষ্প অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়। একুশে ফেব্র“য়ারি বেলা সাড়ে ১১টায় শহীদ দিবসের তাৎপর্য নিয়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
কেইউজের সিনিয়র সদস্য দেবব্রত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন, কেইউজে’র প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দফতর সম্পাদক সাগর সরকার, সাবেক সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, সাবেক প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নুর হাসান জনি, সদস্য সুনীল দাস, কামরুল আহসান, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজির, রিংটন মণ্ডল, মেহেদী মাসুদ খান, রায়হান মোলা, এজাজ আলী, শশাংক স্বর্নকার, ইমাম হোসেন সুমন প্রমুখ। এর আগে রাতে শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ হেদায়েৎ হোসেন মোল­া, কাজী শামীম আহমেদ, বাবুল আক্তার, সুনীল দাস, আবু হেনা মোস্তফা জামাল পপলু,  প্রবীর বিশ্বাস, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, রুহুল আমিন, সাগর সরকার ও সোহেল হোসেন প্রমুখ।
নগর ছাত্রশিবির : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মহানগর ছাত্রশিবির। ‘রবকে চিনতে ও মানতে ওহীর ভাষার চর্চা বাড়াই। দাওয়াতের জন্য মাতৃভাষায় সমৃদ্ধ হই” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ”িকেল ৪টায় নগরীর শহীদ সাংবাদিক বেলাল উদ্দিন মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মলিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে সরকারি বিএল কলেজ এবং রানার্স আপ হিসেবে খুলনা পাবলিক কলেজকে পুরস্কৃত করা হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় ইমরান খান। মহানগর সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির। শনিবার বিকেল ৫টায় নগরীর শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মলি­ক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল­াহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিণটানা থানা সভাপতি আবু হানিফা, লবনচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্রমুখ।
জিয়া শিশু-কিশোর সংগঠন : দিবসটি উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনার নিরালায় অবস্থিত আমির খসরু শিশু বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তহিদুর রসুল শিমুল। বক্তব্য দেন রাজু আহম্মেদ দুলাল, কামরুল হাসান মৃধা, এড. মোহাম্মদ আমিনুর ইসলাম, আমির খসরু শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষা সাজেদা ইসলাম, সন্দীপ কুমার ঘোষ, শেখ আমজাদ হোসেন প্রমুখ।
সিইউসি : সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্র“য়ারি মহান শহীদ  দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন  কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি খুলনা কর্তৃক একুশে ফেব্র“য়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় সিইউসি সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপি মোঃ ইফতেখার আলী বাবু। আরও ছিলেন জিএম শরিফুল আলম, মাওলানা ডিএম নুরুল ইসলাম, প্রভাষক হেকিম মতিয়ারা, শহীদুল­াহ শহীদ,  মিম আক্তার মনিকা, কারিমা আক্তার, মোঃ সোহান, মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, হাওয়া রিয়া, ঝরনা আক্তার, সুখী আক্তার, মোহাম্মদ শাহিন, পবন ও বর্ষা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ