খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

শহীদ দিবসের আলোচনায় এমপি হেলাল

বাংলা ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:২৭ এ.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬


মহানগর জামায়াতের সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘২১ ফেব্র“য়ারি আমাদের গৌরবময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাৎবরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি মহান আল­ াহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।’ 
গতকাল শনিবার দুপুরে নগরীর তারের পুকুরস্থ সংগঠনের কার্যালয়ে মহানগর জামায়াতের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 
মহানগর নায়েবে আমীর নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, শেখ ইউনুস আলী, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, আব্দুল আউয়াল, ডাঃ হাফেজ মাওলানা সাইফুল­ াহ মানসুর ও মোয়েজ্জম হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ