খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

খুলনা অঞ্চল জামায়াতের সভায় মিয়া গোলাম পরওয়ার

নির্বাচন পরবর্তী বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:২৮ এ.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। সারাদেশে নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনা ঘটছে। অবিলম্বে এ হামলা লুটপাট বন্ধ করতে হবে। 
শনিবার সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল­ াহ’র সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর নুরুল হুদা ও ডাঃ মাহমুদুল হক, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোঃ ইউনুস।

প্রিন্ট

আরও সংবাদ