খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

কেসিসি’র ঢালাই রাস্তা কাটার অভিযোগ ১৮নং ওয়ার্ড শ্রমিক লীগ সম্পাদকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক |
০১:২৮ এ.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ঢালাই রাস্তা অনুমতি বিহীন কেটে পানির সংযোগ স্থাপনের অভিযোগ উঠেছে ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার পুত্র হাবিব শেখের বিরুদ্ধে। এতে স্থানীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার দুপুর ১টার দিকে ওয়ার্ডের নবপল­ীর বাইতুল আকাবা জামে মসজিদ লেনে (ঢালাই কারখানা গলি) এ ঘটনা ঘটে। এ বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ করা হলে বিকেল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ার রনির পক্ষে তাঁর সহকারি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তা কাটার আলামত ও ছবি সংগ্রহ করেন। 
সরেজমিন জানা যায় বাবুল শেখ তার বাড়িতে পাশর্^বর্তী আত্মীয়ের বাড়ি থেকে সাব মার্সেবল-এর পানির সংযোগ স্থাপন করতে মিস্ত্রী ডাকেন এবং সংযোগটি রাস্তার ভিতর থেকে নেওয়ার লক্ষ্যে মিস্ত্রীকে রাস্তা কাটতে বলেন। সে অনুযায়ী মিস্ত্রী সরকারি রাস্তা কেটে পানির পাইপ স্থাপন করেন। তবে এ কাজে নেওয়া হয়নি সিটি কর্পোরেশনের কোন অনুমতি। যা সম্পূর্ণ বেআইনী। 
এ বিষয়ে কেসিসি’র প্রকৌশলী রনি মুঠোফোনে বলেন, অনুমতি বিহীন সরকারি রাস্তা কাটার কোন বৈধতা কারো নেই। বাবুল শেখের বিষয়টি জানতে পেরে আমার সহকারি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং সকল তথ্য ও ছবি আমাকে প্রদান করেছে। তবে এদিন কার্যদিবসের সময় না থাকায় এ বিষয়ে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে পরবর্তী কার্যদিবসে বাবুল শেখের বিরুদ্ধে কেসিসি’র বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা বা জরিমানা করা হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত বাবুল শেখের মুঠোফোনে (০১৭১১-৮৪১৭৮৬) কল করে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ