খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

ভারতীয়দের দ্রুত ইরান থেকে সরে যাওয়ার পরামর্শ

খবর প্রতিবেদন |
০৪:০৮ পি.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬

 

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত।

সবশেষ পরামর্শে ভারতীয় দূতবাস জানিয়েছে, ইরানে থাকা ভারতের নাগরিকদের ‘বাণিজ্যিক ফ্লাইটসহ উপলভ্য যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে’ বলা হয়েছে। এই নির্দেশনা ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকসহ সবার জন্য প্রযোজ্য।

দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৪ জানুয়ারি ২০২৬ তারিখের পরামর্শ পুনর্ব্যক্ত করা হচ্ছে যে, ইরানে অবস্থানরত সব ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ বা প্রতিবাদসমূহের এলাকা এড়িয়ে চলতে হবে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে হবে।’

ইরানে থাকা ভারতীয়দের পাসপোর্ট, পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে সহায়তার জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দূতাবাস জরুরি যোগাযোগের জন্য একাধিক নম্বর ও ইমেইল প্রকাশ করেছে: +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১১০৯; +৯৮৯১২৮১০৯১১০২; +৯৮৯৯৩২১৭৯৩৫৯।
ইমেইল: mailto:[email protected]
এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের দূতাবাসে নিবন্ধন করারও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি

প্রিন্ট

আরও সংবাদ