খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৫ এ.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ” এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম দিনের খেলায় বাগেরহাট ও মেহেরপুর মুখোমুখি হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জুলফিকার আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, জাকির হোসেন রিপন, এম সাইফুল ইসলাম এবং শাহনাজ খাতুনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান মোল্লা খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং দেশের ক্রিকেট উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ