খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ১০ দোকান

নিজস্ব প্রতিবেদক |
১২:২৭ এ.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬

 

খুলনার নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ