খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্বারোপ ভারতের প্রধানমন্ত্রী মোদি’র

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। একই সাথে ভারতের উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখে এআই উদ্ভাবন ও গ্রহণে সত্যিকার অর্থে একটি গণআন্দোলন শুরু হয়েছে বলেও জানান তিনি। ভারতের রাজধানী নয়া দিলি­তে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার মানবকেন্দ্রিক ভবিষ্যৎ গঠন-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ ও উদ্ভাবকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। 
নরেন্দ্র মোদি বলেন, যেকোনো কাজে আমরা ব্যাপকতা ও উদ্যম নিয়ে এগিয়ে যাই এই সামিটও তার ব্যতিক্রম ছিল না। এ সম্মেলনে উদ্ভাবকেরা তাদের অত্যাধুনিক এআই পণ্য ও সেবা প্রদর্শন করেন। প্রদর্শনী হল জুড়ে হাজারো তরুণ-তরু প্রশ্ন করতে ও নতুন সম্ভাবনা কল্পনা করতে দেখা যায়। তাদের কৌতূহল এই সম্মেলনকে বিশ্বের সবচেয়ে বৃহৎ ও গণতান্ত্রিক এআই সামিটে পরিণত করেছে।
তিনি বলেন, মানব ইতিহাসে আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট যেমন সভ্যতার গতিপথ বদলে দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাও তেমনি বৈশ্বিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে। তবে প্রযুক্তি যেন মানুষের নিয়ন্ত্রক না হয়ে মানুষের সেবক হয়-তা নিশ্চিত করতে হবে। ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ নীতির আলোকে মানবকল্যাণকে এআই উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার আহŸান জানান তিনি।
তিনি বলেন, আমি সবসময় বিশ্বাস করি, প্রযুক্তি মানুষের সেবায় নিয়োজিত থাকবে-মানুষ প্রযুক্তির নয়। ডিজিটাল পেমেন্ট ইউপিআই) হোক বা কোভিড টিকাদান কর্মসূচি, আমরা নিশ্চিত করেছি যেন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সবার কাছে পৌঁছে যায়। একই চেতনা আমি দেখেছি কৃষি, নিরাপত্তা, প্রতিবন্ধী সহায়তা এবং বহুভাষিক জনগোষ্ঠীর জন্য উদ্ভাবিত প্রযুক্তিতে। তিনি ভারতে এআই-এর ক্ষমতায়নের উদাহরণ দিয়ে বলেন, স¤প্রতি ভারতীয় দুগ্ধ সমবায় সংস্থা আমুল ‘সরলাবেন’ নামে একটি এআই-চালিত ডিজিটাল সহকারী চালু করেছে, যা ৩৬ লাখ দুগ্ধচাষির নিজস্ব ভাষায় গবাদিপশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছে। একইভাবে ‘ভারত ভিস্টার’ নামের একটি এআই প্ল্যাটফর্ম কৃষকদের আবহাওয়া থেকে বাজারমূল্য পর্যন্ত বহুভাষিক তথ্য সরবরাহ করছে। 
ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বাসযোগ্যতা ছাড়া এআই-এর টেকসই ভবিষ্যৎ সম্ভব নয়। ডিপফেইক ও ভুয়া তথ্যের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক মানদণ্ড তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ডিজিটাল কনটেন্টে উৎস যাচাই ও ওয়াটারমার্কিং ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার আহŸান জানান। একই সঙ্গে শিশু ও তরুণদের নিরাপদ প্রযুক্তি ব্যবহারের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট

আরও সংবাদ