খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

বাজার যেন জিম্মি না হয় সেদিকেই সরকারের তীক্ষ্ণ নজর : বাণিজ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬


নির্ধারিত ‎বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় বাজার মনিটরিং করতে এসে তিনি একথা বলেন।‎ পরিদর্শনকালে মন্ত্রী বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহŸান জানান।
বাজার তদারকির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিক ভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।’  ‎তিনি আরও বলেন, ‘বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকারের তীক্ষè নজর রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।’
আব্দুল মোক্তাদির বলেন, ‘রমজান বা উৎসবের আগে পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়া খুবই দুঃখজনক। যে পণ্য ৪০-৫০ টাকা ছিল তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কারো ভালো লাগার কথা নয়। অথচ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছে।’
‎তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, ‘রমজান মাস সামনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেবেন না। আমি নিজেও ইবাদত করি, আপনারাও এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।’‎ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা শহরের বিশাল জনসংখ্যার চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে। ‘বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

প্রিন্ট

আরও সংবাদ