খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কারকালে এমপি আবুল কালাম

আধুনিক উন্নত চিকিৎসা সেবা পাবে উপকূলবাসী

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, খুব দ্রুতই আধুনিক ও উন্নত চিকিৎসার সেবা পাবে উপকুলীয় কয়রা উপজেলাবাসী। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে সংকটগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে ইনশাআল্লাহ। গতকাল সোমবার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন শেষে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময়কালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. ডালটন সানা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ