খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

জেলা জামায়াতের বৈঠকে বাজার মনিটরিং জোরদার করার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬


জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন বলেছেন, রমাদানকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ফলে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার সাহরি ও ইফতারের আয়োজন করতে হিমশিম খাচ্ছে। তিনি অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করে অসাধু সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহŸান জানান। 
সোমবার সকাল ১০টায় খুলনা জেলা কার্যালয়ে জেলা জামায়াতের বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  জেলা বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও এ টি এম গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, মুহা. আমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, মুহাঃ আশরাফুল আলম, মুহা. আব্দুর রব, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আবুজর আল গিফারী, উত্তর জেলা সভাপতি ইউসুফ ফকির, জামায়াত নেতা মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুখতার হোসেন, আব্দুল আলিম মোল্লা, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওলানা আবুল হাসান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা লাবিবুল ইসলাম, মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, মাওলানা আক্তারুজ্জামান, সাইফুল্লাহ আজাদ, আলতাফ হোসেন, আব্দুর রশিদ, মাওলানা সাইফুল হাসান, মুশফিকুর রহমান, নাহিদ হাসান, নাজিমুদ্দিন, আব্দুল হাই ও ওয়াহিদুজ্জামান প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ