খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

ভেড়ামারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের ইন্তেকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২৪ ফেব্রুয়ারী ২০২৬


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল­াহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তাঁর ওপেন হার্ট সার্জারি করা ছিল। শনিবার রাত ১১টায় শ্যামলী জামে মসজিদে এবং রোববার দুপুর ২টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজ নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে কয়েক হাজার মুসল­ী অংশগ্রহণ করেন। নামাজের পূর্বে জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাবেক  ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাজাহান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রিন্ট

আরও সংবাদ