খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজানে জনসম্মুখে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
১০:৫৮ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৬

 

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। উপজেলার অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের ভেতর আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

পারিবারিক সূত্র বলেছে, নিহত মুজিবুর রহমানের দুই ছেলে রয়েছে। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন আর ছোট ছেলে প্রবাসে আছেন। পেশায় মুজিবুর ঘটক ছিলেন।

স্থানীয় সূত্র বলেছে, মুজিবুর আজ সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়াহাটের মফিজ সওদাগরের ফলের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা গুলি করেছে, তা জানা যায়নি।

নিহত মুজিবুরের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘ইফতারের পর বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই, আমার স্বামীকে তিনটা গুলি করেছে দুর্বৃত্তরা। আমি হাসপাতালে এসে দেখি, তিনি আর বেঁচে নেই।’

মুজিবুরের বড় ভাই আব্দুল আজিজ বলেন, ‘আমরা জানতে পেরেছি, ইফতারের আগে একটি চায়ের দোকানে তার (মুজিবুর) সঙ্গে কিছু যুবকের ঝগড়া হয়েছে। ধারণা করছি, ঘটনাটি তারাই ঘটিয়েছে।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মুজিবুরের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে তিনটি গুলির আঘাতের ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব

প্রিন্ট

আরও সংবাদ