খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৮ এ.এম | ২৬ ফেব্রুয়ারী ২০২৬


নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (এস্টেট) উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। শিক্ষার্থীদের সংগঠনসমূহের পক্ষে বক্তব্য রাখেন ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক খাইরুন নাহার, বাঁধন খুবি ইউনিটের সাধারণ সম্পাদক আবরার আকিব, ভৈরবী’র সভাপতি মোঃ রেজোয়ানুল হক রাদ, ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি রাহুল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুন নাহার ও শাম্মী আক্তার মিথি। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

প্রিন্ট

আরও সংবাদ