খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

তেরখাদায় আজিজুল বারী হেলাল

তেরখাদায় ন্যায্যতা প্রতিষ্ঠা করে রূপসা ও দিঘলিয়ায় তা ছড়িয়ে দিতে চাই

রূপসা ও তেরখাদা প্রতিনিধি |
০১:৪৩ এ.এম | ২৬ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা-৪ আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আমি বিএনপি’র এমপি নই, আমি তেরখাদা, দিঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি। বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায্যতা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আমি তেরখাদায় ন্যায্যতা প্রতিষ্ঠা করে রূপসা ও দিঘলিয়ায় তা ছড়িয়ে দিতে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে বুধবার দুপুরে তেরখাদা উপজেলা পরিষদ কার্যালয়ে সকল সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপজেলা চত্বরে বনজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন এমপি আজিজুল বারী হেলাল। মতবিনিময় সভায় হেলাল বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান আপসহীন। অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়ও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহŸান জানান।
তিনি বলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবহারে সবাইকে অভ্যস্ত করতে হবে। জলমহল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে প্রকৃত জেলেরা উপকৃত হয় এবং কোনো প্রভাবশালী গোষ্ঠী সুবিধা নিতে না পারে। প্রশাসনিক সমন্বয় জোরদারের আহŸান জানিয়ে তিনি বলেন, কেন্দ্র থেকে প্রকল্প এনে তেরখাদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকতা ও সমন্বয়ের বিকল্প নেই।
খাল খনন প্রসঙ্গে এমপি আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদায় বহু পরিত্যক্ত জমি ও ভরাট হয়ে যাওয়া খাল রয়েছে, যা পরিকল্পিতভাবে ব্যবহারে আনা গেলে কৃষি, মৎস্য ও পরিবেশ তিন ক্ষেত্রেই বিপ্লব ঘটানো সম্ভব। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন ও বর্ষাকালে পানি ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব উল্লেখ করে তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ খালের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। 
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মুজাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার ভাস্কর মৃধা, উপজেলা প্রকৌশলী এম এম মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লিদাম পল বালা, আইসিটি অফিসার  সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এমডি আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হানিফ শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজিত সরকার, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কেরামত আলী, উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা; মোঃ শহীদুল্লাহ, অফিসার-ইনচার্জ সৌমেন সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পলাশ কুমার দাশ, উপজেলা নির্বাচন অফিসার  মোঃ আবু সাঈদ মল্লিক, উপজেলা সহকারী নির্বাচন অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা  পুরবী রাগী বালা (অতিরিক্ত দাঃ), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  অরুপ আচার্য, উপজেলা সাব-রেজিস্ট্রার আবুফা খাতুন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ তৌফিক ওমর প্রমুখ।
এরপর আজিজুল বারী হেলাল বিকেল সাড়ে ৩টায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচির শেষে এমপি আজিজুল বারী হেলাল  বিকেলে তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা স্কুল মাঠে অনুষ্ঠিত গণইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।  
এ সময়  উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, কে এম আশরাফুল আলম নান্নু, নাজমুস সাকিব পিন্টু, জেলা যুবদলের আহŸায়ক ইবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, শেখ আবু সাঈদ, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, মোঃ রয়েল, উপজেলা বিএনপি’র চৌধুরী কাওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, হাবিবুর রহমান হাবি, সাজ্জাদ আহমেদ নান্টা, নাইমুল ইসলাম নাইম, মিল্টন মুন্সি, সোহাগ মুন্সি, টগর, রাজু চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্ট

আরও সংবাদ