খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

খুলনায় দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
০৪:১০ পি.এম | ২৬ ফেব্রুয়ারী ২০২৬

 

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মটরসের সামনে ঘটনাটি ঘটে।

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। এসময় একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত শেখ সোহেলের মাথা লক্ষ্য করে গুলি পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল। এ জন্য বিস্তারিত কিছু জানা যায়নি।

ওসি বলেন, লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে তার আগে সেখানে সিআইডির বিশেষজ্ঞ দল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ঘটনার সময় নিহত সোহেল ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।

কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল নিহত হন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রিন্ট

আরও সংবাদ