খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই শ্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ ফেব্র“য়ারি একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহŸায়ক ও সদস্য সচিবদের আমন্ত্রণ জানানো হয়েছে। 
এদিন এনসিপির গত এক বছরের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতেও ইফতার মাহফিল আয়োজন করবে দলটি। ঘোষিত সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রামে, ৩ মার্চ কুমিল­ায়, ৪ মার্চ সিলেটে, ৫ মার্চ ময়মনসিংহে, ৬ মার্চ ঢাকায়, ৭ মার্চ ফরিদপুরে, ৮ মার্চ বরিশালে, ৯ মার্চ খুলনায়, ১০ মার্চ রাজশাহীতে এবং ১১ মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ