খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

নগরীর বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


খুলনায় “আমরা ভালোর সাথে আলোর পথে” শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ‘বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর কাইফেং রেস্টুরেন্টে এই ইফতার মহাফিলে সংস্থার সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংস্থার সভাপতি মোঃ শাহিনুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক ভিপি সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলী সদস্য মিজানুর রহমান মিল্টন, সাইদ হাসান লাভলু, কৌশিক দে বাপ্পি, ইয়াসিন আরাফাত রুমি ও শিশির রঞ্জন মল্লিক, সদস্যদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম নূর, রফিকুল হাসান বাবু, শাজাহান হোসেন, আলী পাকবাজ জুয়েল, ইসমাম তাহসিম সৌমিক, লিটন ইরফান, শেখ আল এহসান, আওয়াল শেখ, হেলাল ফারাজী, জিয়াউর রহমানের খান আপন, মাহবুবুর রহমান মুন্না, বেলাল হোসেন, মাসুদুল হক হারুন, মেজবা উদ্দিন পপলু, তানভির হোসেন, মোঃ ইরফান, ইমরান আহমেদ, আছিফুজ্জামান অমি ও মোঃ মৌফারসের আলম প্রমুখ।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক গত এক বছরে সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে আগামী ২৭ রমজানে (০৭ মার্চ) নগরীর জাতিসংঘ শিশু পার্কে দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের ঘোষণা দেওয়া হয় এবং এ কাজে সবাইকে অংশ নেওয়ার আহŸান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ