খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

কয়রা বাজার মনিটরিংকালে এমপি আবুল কালাম

রমজানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, পবিত্র রমজান মাস ইবাদতের মাস। এই মাসে মানুষকে জিম্মি করে অতি মুনাফা লাভের চিন্তা বর্জন করতে হবে। রমযান মাসে দ্রব্যমূল্য সহনশীল ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। কোন প্রকার সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করা যাবে না। জনগণের ভোগান্তি কমানো এবং রমযানের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রা উপজেলার বাজার পরিদর্শন ও মনিটরিং এর সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আব্দুল¬াহ্ আল বাকী, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শুভমনিয়াম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেবপ্রসাদ রায়, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল¬াহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা শাহাবুদ্দীন আহমেদ, সদর ইউনিয়ন আমির গাজী মিজানুর রহমান ও যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ