খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে দখলকৃত জমি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ দখলের প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেন আবাদচন্ডীপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর পুত্র আবু এহিয়া মোর্ত্তজা।
তিনি অভিযোগে জানান, পানখালী গ্রামের অজিয়ার রহমানের পুত্র শেখ মনিরুল ইসলাম, ইমান আলী গাজীর পুত্র হাসান আলী, শেখ সোমশের আলীর পুত্র শেখ মফিজুর রহমান, শেখ অজিয়ার রহমান, শেখ নজরুল ইসলাম তারা আবাদচন্ডিপুর পানখালী মৌজায় ২ একর ৩৫ শতক জমি জোরপূর্বক দখল করার অপচেষ্টা করছে। জমির নকশা এবং বেদখল করার জন্য মৎস্য ঘেরটি অবৈধভাবে বাঁধ নির্মান করে জমি দখল করার পাঁয়তারা করছে। তিনি আরো জানান, তার এ জমিতে সরকারি নীতিমালা অনুযায়ী মৎস্য ঘের করে দীর্ঘ প্রায ৪৫ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছে। এদিকে ১৯০৩ দাগে ৫৭৫ ডিপি, দাগ নং ৬৫৬৬ এর মধ্যে ১ একর ৩০ শতক জমি নিয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিঃ আদালতে মামলা চলমান রয়েছে। যার বিবাদীরা হল শেখ আমিরুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, শেখ মফিজুর রহমান, শেখ অজিয়ার রহমান, শেখ নজরুল ইসলাম ও জাহানারা খাতুন। আদালত এ জমির দখল বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত রিপোর্ট প্রদান করতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জকে দায়িত্ব প্রদান করেন। এ নির্দেশকে উপেক্ষা করে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করছে। তবে বিবাদীরা জানান, তাদের জমি বেদখল হওয়ায় তারা দখল নিতে চেষ্টা করছে। এ ঘটনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় উভয় পক্ষের কাগজপত্রাদী নিয়ে পরিবেশ শান্ত করতে পরামর্শ দেন। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন আবু এহিয়া মোর্ত্তজা।
 

প্রিন্ট

আরও সংবাদ