খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

খুবির প্রফেসর মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ২৮ ফেব্রুয়ারী ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের টিচার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লি¬নের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। আরও বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। 
ডিসিপ্লি¬নের প্রধান প্রফেসর ড. মোঃ জাবের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম। আরও বক্তব্য রাখেন ডিসিপি¬নের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাফায়েত হোসেন ইমন, সাধারণ সম্পাদক মোঃ তাকদিউর রহমান মুকুট ও শিক্ষার্থীদের সংগঠন ‘পেডন’ এর সভাপতি মোঃ জাহিদুর রহমান রাজিব। 
স্মরণ সভা শেষে প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভ‚ঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ডিসিপ্লিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় ডিসিপ্লি¬নের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ