খুলনা | শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের জেলা সভাপতির স্ত্রী বিয়োগে শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ০১ মার্চ ২০২৬


বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, খুলনা জেলার সভাপতি সমরেশ সাহার সহধর্মিণী সরস্বতী সাহা (৫৮) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে পরলোকগমন করেছেন। তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন এসোসিয়েশন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা শাখার সহ-সভাপতি জিএম মাহাবুবুর রহমান (পিনু), পরিতোষ চন্দ্র দত্ত, মশিউর রহমান (মিন্টু), শিবনাথ ভক্ত, সাধারণ সম্পাদক শংকর কর্মকার, সহ-সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার, অসিত চক্রবর্তী, শেখ সওকত আলী, রাম চন্দ্র পোদ্দার, পরিমল কুমার মজুমদার, অজয় কুমার বকসী, শ্যাম চন্দ্র পোদ্দার, প্রকাশ কুমার সাহা, কোষাধ্যক্ষ শ্যাম ভক্ত, কার্যনির্বাহী সদস্য বিজন দত্ত, ল²ণ কুমার দত্ত, মোঃ আজিজুর রহমান, প্রাণজয় দাস মিঠু, মোঃ আকতার দেওয়ান, মানস দত্ত, প্রলয় রায় প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ