খুলনা | রবিবার | ০১ মার্চ ২০২৬ | ১৬ ফাল্গুন ১৪৩২

কাতারে ইফতার পার্টিসহ সব বন্ধ

হামলার শঙ্কায় সব মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিলো কুয়েত

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ০১ মার্চ ২০২৬


ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন।
শনিবার সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এর মধ্যে কুয়েতেও হামলা হয়েছে।
দেশটির প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারমধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।
কুয়েত তারাবির নামাজের পাশাপাশি বৃহস্পতিবার রাতের নামাজও মসজিদে না পড়ার নির্দেশনা দিয়েছে। সাধারণত বৃহস্পতিবার রাতে দেশটির মানুষ নামাজ পড়তে জড়ো হন।
অপর দিকে কাতার ইফতার পার্টিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদের অবস্থান। শনিবার এ ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।
সূত্র: আলজাজিরা

প্রিন্ট

আরও সংবাদ