খুলনা | রবিবার | ০১ মার্চ ২০২৬ | ১৬ ফাল্গুন ১৪৩২

আসামি গ্রেফতারে এমপি হেলালের আল্টিমেটাম

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যাকান্ডের ২৪ ঘন্টায় গ্রেফতার নেই, ছাত্রনেতা সাজ্জাদ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক ও দিঘলিয়া প্রতিনিধি |
০১:৪৯ এ.এম | ০১ মার্চ ২০২৬


খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থান সংলগ্ন পাকা সড়কের ওপর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে যুবদল নেতা মুরাদ খানের (৪৭) পায়ের রগ কেটে নির্মম হত্যাকান্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত কোনো ব্যক্তিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে হত্যাকান্ডে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেফতারে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন খুলনা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।  
গতকাল শনিবার বাদ আছর উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রাম ঈদগাহ ময়দানে নিহত মুরাদ খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহŸায়ক মোল­া খায়রুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, ইনামুল হক সজল  শেখ  আনিসুর রহমান, ওয়াহিদুজ্জামান রানা, মলি­ক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি ইবাদুল হক রুবায়েদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, দিঘলিয়া থানা বিএনপি’র আহŸায়ক এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মলি­ক, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন  মোল­া নাজমুল হক, মোল­া মনিরুজ্জামান, কুদরত-ই এলাহী স্পিকার উপস্থিত ছিলেন।  
নামাজে জানাজা ও দাফন শেষে সংসদ সদস্য নিহত মুরাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
উলে­খ্য, দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের মুনসুর খার পুত্র নিহত মোঃ মুরাদ খান (৪৭) তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হামলাকারী  দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক সাজ্জাদ হোসেন (৩২) এর  নেতৃত্বে  ৪/৫ জন মুরাদ খান ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে সাজ্জাদ ও তার সহযোগিরা  কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং যুবদল নেতা মুরাদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ