খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

কেসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান : নজরুল ইসলাম মঞ্জু

নিজস্ব প্রতিবেদক |
০৩:৫০ পি.এম | ০১ মার্চ ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক ভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। গতকাল রোববার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে মঞ্জু প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার এবং বিদায়ী প্রশাসক মোঃ মোখতার আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। পরে নগর পিতার চেয়ারে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করে প্রথম দিনের দাপ্তরিক কাজ সারেন তিনি।
এর আগে দায়িত্ব গ্রহণ শেষে নবাগত সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি কর্পোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা চান তিনি।
উন্মুক্ত আবর্জনা ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দিষ্ট করে বলেছেন উলে­¬খ করে তিনি বলেন, উন্মুক্ত আবর্জনা থাকবে না। এটি প্যাকেট করতে হবে। রিসাইকেলিং করে সারে রূপ দিতে হবে এবং তার জন্য তিনি অর্থ আনবেন বলে জানিয়েছেন। শহরের যতো আবর্জনার স্তূপ সেগুলোকে প্যাকেট করে ঢেকে রাখতে হবে। খোলা রেখে মানুষের বিড়ম্বনা সৃষ্টি করে এমন কাজ আমরা করব না ইনশাআল­¬াহ।
প্রধানমন্ত্রী বলেছেন, মানুষকে বলবেন নাগরিক দায়িত্বটা যেন পালন করে। সকলের দায়িত্ব আছে। এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ নাগরিকদের। সেই কাজটি তারা করবেন।
এ অনুষ্ঠানে কুয়েট ভিসি অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী, খুবি প্রো-ভিসি ড. প্রফেসর হারুন অর রশিদ খান, নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী, কেএমপি প্রনিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বিপুল উপস্থিতির কারণে শৃঙ্খলা ধরে রাখতে পারেনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্র“য়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। পরদিন ২৪ ফেব্র“য়ারি সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে যোগদান পত্র তুলে দেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে