খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন : স্বাস্থ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ০২ মার্চ ২০২৬


চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিবেশকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নতুন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত ঘটায়। লেখাপড়া ও গবেষণায় মনোযোগী হতে হবে। ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত সৃষ্টি করে। রেসিডেন্ট চিকিৎসকদের উচিত লেখাপড়া ও গবেষণায় মনোনিবেশ করে নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা। 
রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী নবাগত ১,৩০৬ জন রেসিডেন্টকে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহŸান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, জনগণের জন্য মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্র“তিবদ্ধ। এ লক্ষ্য পূরণে নবাগত রেসিডেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি গবেষণায় গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ হতে হলে চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শপথ নেন ১৩০৬ জন রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ শাহিনুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি নবাগতদের শপথবাক্য পাঠ করান।

প্রিন্ট

আরও সংবাদ