খুলনা | সোমবার | ০২ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর হার্টে রিং স্থাপন, সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ০২ মার্চ ২০২৬


খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক ও দৈনিক জন্মভ‚মির সাংবাদিক রকিব উদ্দিন পান্নু হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী তাঁর হার্টে রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত¡াবধানে রয়েছেন।
সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর দ্রুত সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নেতৃবৃন্দ। বিবৃতিতে সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তারিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা) এবং পরিচালকবৃন্দ মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)। বিবৃতিদাতারা সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

 

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ৩ ঘণ্টা আগে